পুকুরের পানিতে পড়ে প্রাণ গেল ছোট্ট রাইসার

বাবা-মায়ের বিচ্ছেদের পর ময়মনসিংহ জেলার তারাকান্দায় নানির বাড়িতে থাকত দেড় বছরের শিশু রাইসা মণি। খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে তার।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালকান্দি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিহত শিশু রাইসা ওই গ্রামের মো: রাকিব হাসানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির উঠানে শিশু রাইসা একা খেলাধুলা করছিলো। এর একপর্যায়ে বাড়ির পাশেই পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর শিশুর মরদেহ পুকুরের পানিতে ভেসতে দেখেন পরিবারের সদস্যরা।

পুকুর থেকে শিশু রাইসার নিথর মরদেহ উদ্ধার করে স্বজনরা। ৬ মাস আগে শিশু রাইসার বাবা ও মায়ের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদ হওয়ার পর রাইসা তার মা কহিনুর আক্তারের সাথে নানা বাড়িতেই থাকতো।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: টিপু সুলতান জানিয়েছেন, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

