চুরির অপবাদে দুই শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই শিশুকে পানিতে চুবিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মাসুম (২৮)। শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নির্যাতনের শিকার দুই শিশু হলো, আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা ওই এলাকার মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মোবাইল চুরির সন্দেহে অভিযুক্তরা শিশু দুটিকে তাদের বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে যায়। পরে একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়। একপর্যায়ে শিশুদের পানিতে চুবিয়ে রাখা হয় এবং ময়লাযুক্ত পানি পান করানো হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ তৈরি হয়। ভিডিওটি নজরে আসার পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মাসুমকে গ্রেফতার করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে আব্দুল্লাহ আল মাসুমসহ পাঁচজনকে আসামি করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

