ওজনে কারচুপি ও প্রতারণার দায়ে বগুড়ায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা

মরা বা বাসি মাছকে তাজা ও চকচকে দেখিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার দায়ে বগুড়ার ফতেহ আলী বাজারে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৪ আগস্ট) সকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি করার সময় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মাছ বাজারে গিয়ে দেখা যায় অনেক বিক্রেতা তাদের দোকানের লাইটের গায়ে লাল ও সবুজ রঙের পলিথিন মুড়িয়ে রেখেছেন। এতে সাধারণ আলো রঙিন হয়ে মাছের ওপর পড়লে মরা মাছও বেশ তাজা ও উজ্জ্বল দেখায়। এই অভিনব প্রতারণার দায়ে ৬টি মাছের দোকানকে সতর্কতামূলকভাবে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রয়ের সঠিক রশিদ দেখাতে না পারায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৭টি প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানার পাশাপাশি বাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন কর্মকর্তারা। বিশেষ করে মাছ ও মুরগির ওজন করার পাল্লার ওপর থেকে ফ্যান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়, কারণ বাতাসের চাপের কারণে ওজনে কম-বেশি হওয়ার সুযোগ থাকে। এছাড়াও খাসি ও ছাগলের মাংস আলাদা রেখে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। সোনালী মুরগির ক্ষেত্রে নাম পরিবর্তন করে মূল্যতালিকায় ‘কালার বার্ড’ বা ‘ক্ল্যাসিক’ নাম ব্যবহারের কথা বলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং সার্বিক সহযোগিতা করে র্যাব-১২ ও জেলা পুলিশের একটি চৌকস দল। সাধারণ মানুষের স্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের তদারকি নিয়মিত চলবে বলে জানানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় একই স্থানে বাসের চাপায় ৭ ও কারের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

বগুড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে বিশেষ কমিটি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

