বগুড়ায় ব্যাংক থেকে টাকা তুলে বেরোতেই ব্যবসায়ীর টাকা ছিনতাই, গ্রেফতার ৩

বিশেষ সংবাদ

বগুড়ায় দিনের আলোয় ব্যাংক থেকে টাকা তুলে হোটেলে খেতে যাওয়ার সময় হামলা করে এক মরিচ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মাত্র দশ ঘণ্টার মধ্যে ৩ লাখ ২০ হাজারসহ তিনজনকে গ্রেপ্তার করে।

- Advertisement -

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভাজনডাঙ্গা এলাকার আব্দুল মান্নান মন্ডলের ছেলে মরিচ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও তার খালাতো ভাই প্রাইম ব্যাংকের জেলার শহরের বড়গোলা শাখা থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করে। পরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে দত্তবাড়ি এলাকার একটি হোটেলে খেতে যাওয়ার সময় হঠাৎ করে ৭–৮ জন সশস্ত্র যুবক হামলা করে।

আহতরা জানিয়েছে, ছুরি ঠেকিয়ে ফিরোজা রঙের ব্যাগ থেকে নগদ ৫ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় একদল হামলাকারীরা। এসময় হামলায় বক্কর সিদ্দিক ও তার ভাই আহত হন। ঘটনার পরপরই বগুড়া সদর থানায় মামলা রুজু করা হয়।

- Advertisement -

তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান পোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার রাতভর শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজু হ্যাপা ব্যাপারীর ছেলে রাজন ওরফে ক্যাইলা রাজন (২৬), লুৎফরের ছেলে রিয়াজ (২০) ও কালামের ছেলে লিটন (৩৬)।

- Advertisement -

পুলিশ জানান, গ্রেপ্তারকৃতদের তল্লাশিতে রাজনের কাছ থেকে ২ লাখ টাকা এবং লিটনের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্থ জব্দ তালিকা মোতাবেক সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির বলেন, ঘটনার ১০ ঘন্টার মধ্যে আমরা বিপুল অঙ্কের টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিন আসামিকে গ্রেপ্তার করা হলেও ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...