শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় খেঁজুরের কাঁচা রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মাহিন বাবু উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে। সে স্থানীয় তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র ছিল।
পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৪ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে খেঁজুরের কাঁচা রস পান করার পর মাহিন বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে শিশুটিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মাহিন বাবুর মৃত্যু হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে মাহিন বাবুর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

