শেরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউছুফ উদ্দিন আর নেই

বগুড়ার শেরপুর উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুফ উদ্দিন (বি.কম)আর নেই।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও স্বজনদের রেখে গেছেন।

মো. ইউছুফ উদ্দিন বগুড়ার শেরপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন। তিনি মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মরহুম শেখ আয়েজ উদ্দিনের বড় ছেলে এবং মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্টুর বড় ভাই। এছাড়া তিনি শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে ইউছুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
বীর মুক্তিযোদ্ধা ইউছুফ উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

