শেরপুরের বিশিষ্ট দই ব্যবসায়ী সন্তোষ কুমার ঘোষের পরলোকগমন

বগুড়ার শেরপুর পৌর শহরের ঘোষপাড়ার সুপরিচিত দই ব্যবসায়ী ও উষা দধি ভান্ডারের স্বত্বাধিকারী সন্তোষ কুমার ঘোষ আর নেই।
শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে দই ব্যবসায় খ্যাতি অর্জন করেছিলেন। শেরপুর শহরের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান উষা দধি ভান্ডার তার হাত ধরে পরিচিতি পায়।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় শেরপুর পৌর উত্তর বাহিনী মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
সন্তোষ কুমার ঘোষের স্ত্রী ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন। দম্পতির কোনো সন্তান নেই। তার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

