বগুড়ার শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা–রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। কাভার্ড ভ্যানের চালক মোঃ শরিফ (৩২) গাজীপুরের ও তার সহকারী মোঃ আমির হোসেন (২৬) চাঁদপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ঢাকাগামী কাভার্ড ভ্যানেটিকে সন্দেহজনক মনেহয়। এ সময় গাড়িটি থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে চালক ও হেলপারকে আটক করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়।
এ ঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করেছেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

