নওগাঁয় পদন্নোতির দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

পদোন্নতির দাবিতে নওগাঁর সরকারি কলেজগুলোর শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। হঠাৎ করে শিক্ষকদের এই কর্মবিরতি পালনে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ, নওগাঁ বিএমসি মহিলা কলেজসহ জেলার অন্যান্য কলেজ চত্ত্বরে পদন্নোতির দাবিতে মানববন্ধন করেন ৩২ তম থেকে ৩৭ তম বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষকরা আমাদের দাবি ৩২ তম থেকে ৩৭ তম বিসিএস শিক্ষা ক্যাডাররা পদন্নোতি বঞ্চিত হয়ে মনোকষ্টে ভুগছেন। ৫ বছর পর আমাদের পদোন্নতি দেওয়ার নিয়ম থাকলেও আমাদের তা দেওয়া হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ২০০০ বিধির কলেজ সমুহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপনসমূহ ৫৪+০৩ (৫৭টি) বাতিল করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত প্রভাষকগণের পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। তাছাড়া আমাদের এই No Promotion No Work(প্রমোশন না হলে কাজ নয়) কর্মসূচি চলবে।
শিক্ষকরা আরও বলেন, আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের ক্ষতি হোক আমরা এটা চাই না। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। দ্রুত আমাদের বিষয়ে জিও জারী করে আমাদের ক্লাসে ফিরে যেতে দিন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এক ঘণ্টার কর্মবিরতিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

