সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) নওগাঁর সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ০৩ আগস্ট নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা মো: মেহেদী হাসানসহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৫০ জনের বিরুদ্ধে গত ১৩ আগস্ট সদর মডেল থানায় মামলা করেন জেলা বিএনপির সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো: হাশমত আলী বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ভারতে পালানোর চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০২ সেপ্টেম্বর) রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয়েছিলো। স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় মঙ্গলবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে বেশ পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় মেহেদী নানা রকম অপকর্ম করে আসছিলো। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গা-ঢাকা দিয়েছিলো মেহেদী। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

