৯৯৯-এ কল, সিরাজগঞ্জে বাসে ডাকাতির চেষ্টার সময় ট্রাকসহ আটক ২

বিশেষ সংবাদ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের সূত্র ধরে সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতির একটি বড় চেষ্টা বানচাল করে দিয়েছে হাইওয়ে পুলিশ। এ সময় ধাওয়া করে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিয়ন) মো: শহিদুল্ল্যাহ্ । এর আগে সোমবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী থানার ধল টেংগর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে ট্রাকচালক নাজমুল হোসেন (৩০) এবং একই গ্রামের সোলাইমান (২৫)।

হাইওয়ে পুলিশ সুপারের পাঠানো বার্তায় জানানো হয়, সোমবার রাতে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহনের’ একটি বাস হাটিকুমরুল গোলচত্বর পার হয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাহেবগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৪৮৫৪) বাসের সামনে গিয়ে ব্যারিকেড দেয়। ট্রাকটিতে থাকা ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাসটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

বার্তায় আরও বলা হয়, বাসের যাত্রীরা তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করলে হাটিকুমরুল হাইওয়ে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও স্থানীয় জনতার সহায়তায় ট্রাকচালক ও তার সহযোগীকে আটক করা হয়।

হাইওয়ে পুলিশ সুপার জানান, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...