এক প্রেমিকাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রংপুরের পীরগঞ্জে এক কলেজছাত্রীকে নিয়ে চলমান বিরোধ উত্তপ্ত হয়ে উঠে। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হন।

ওই সময় ভিডিও করার কারণে এক সাংবাদিককে লাঞ্ছিত এবং তার মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে

- Advertisement -

জানা যায়, পৌর ছাত্রদল নেতা জীবন হামিদ ও কর্মী শ্রাবণ-শুভদের সমর্থক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মেয়েবন্ধু সংক্রান্ত বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় পূর্ব চৌরাস্তায় দফায় দফায় দু’পক্ষের সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে এবং সেখানে থাকা লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত রমজান ও তুহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জসিম (২৫), তারিব (১৭), আরাবী (১৭) ও ফাহিম (২০) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

- Advertisement -

পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি বাদল হোসেন গণমাধ্যমে বলেন, তিনি মোবাইল ফোনে ভিডিও করছিলেন, তখন যুবদলের কয়েকজন তাকে ঘিরে ধরার পাশাপাশি মোবাইল ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় লাঞ্ছিত করে। পরে মোবাইল ফোন ও আইডি কার্ড ফিরে পাওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র ক্ষোভ জানান এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

- Advertisement -

পীরগঞ্জ থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুল হালিম বলেন, “এক কলেজছাত্রীকে দুজন ভালোবাসতো। সে ভালোবাসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার...

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি...

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩...

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন)...

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

বগুড়ার শেরপুরে বাঁশঝাড়ের কোরল (নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি...

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কাউকে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থানের কথা...