রংপুরে

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশেষ সংবাদ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মূল ফটক থেকে বের হয়ে চকবাজার, সর্দারপাড়া এবং শহীদ আবু সাঈদ চত্বর হয়ে পুনরায় একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করেনি, এ বক্তব্যের মধ্য দিয়ে মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা হারিয়েছেন। তিনি আর রাষ্ট্রপতির পদে থাকার এখতিয়ার রাখেন না। আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য রাষ্ট্রপতি ষড়যন্ত্র করছেন। আন্দোলনে শহীদ ভাইদের রক্তের দাগ আমরা ভুলে যাইনি। আমরা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাই।

- Advertisement -

বক্তারা আরো জানান, ‘দুই ধরনের বক্তব্যের জন্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনেকে অপসারণ করে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। কারণ, তিনি সুকৌশলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার মিশনে নেমেছেন।

রাষ্ট্রপতি এ ধরনের বক্তব্য করার জন্য গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তাই তাকে নিজের পদ থেকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, আ. লীগের নির্বাচিত রাষ্ট্রপতিকে যেন দ্রুত পদত্যাগ করতে বাধ্য করা হয়। যদি রাষ্ট্রপতি পদত্যাগ না করেন, তাহলে আমরা রাজপথ ছাড়বো না।’

- Advertisement -

এই বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোকেয়া বিশ্ববিদ্যায়ের সমন্বয়ক মো: রহমত আলী, শামসুর রহমান সুমন, এস এম আশিকুর রহমান, রংপুরে ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: রিফাত হাসান, সাজ্জাদ হোসেন, আলী হোসাইন, নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...