ওসমানী বিমানবন্দরে ১৬ কেজি সোনাসহ তরুণ আটক

বিশেষ সংবাদ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে করে আনা কফি তৈরির যন্ত্র থেকে ১০৫টি সোনার বার ও গলিয়ে আনা ৪টি সোনার চাকা উদ্ধার করা হয়েছে, যার ওজন ১৫ কেজি ৯৯৫ গ্রাম।

এ ঘটনায় মো: হোসাইন আহমদ (২০) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে তাঁকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা ও সিভিল এভিয়েশনের সদস্যরা।

- Advertisement -

আটক হোসাইন আহমদ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল এলাকার বাসিন্দা। হোসাইন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

বুধবার দুপুর ২টার দিকে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো: আসাদুজ্জামান ও সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক মো: হাফিজ আহমদ।

- Advertisement -

সংবাদ সম্মেলনে জানানো হয়, শারজাহ থেকে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজে চেপে সকাল ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হোসাইন নামের ওই যাত্রী। প্রথমে তাঁর সঙ্গ আনা মালামাল স্ক্যান করে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পরে গোয়েন্দা সদস্যরা ফের তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে তাঁর সঙ্গে আনা কফি তৈরির ৩টি যন্ত্র দেখে সন্দেহ হয়। পরে সেগুলো খুলে ভেতর থেকে ১০৫টি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া গলিয়ে আনা ৪টি সোনার চাকা উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা সোনার মোট ওজন ১৫ কেজি ৯৯৫ গ্রাম, যার মূল্য অন্তত ১৬ কোটি টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো: আসাদুজ্জামান।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...