জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বিদ্যুৎবিহীন থাকবে সিলেট নগরের চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকা।
নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সময়ে সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।


