ইবনে সিনা হাসপাতালে সিজারের একদিন পর নারীর মৃত্যু

ইবনে সিনা হাসপাতালে সিজারিয়ান চিকিৎসায় অবহেলার কারণে পলি সাহা নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে দুপুর ৩টার দিকে ওই নারীর মৃত্যু হয়।
জানা গেছে, সোমবার (১৮ মার্চ) পেটে ব্যথা নিয়ে পলি সাহাকে হাসপাতালে ভর্তি করান তার পরিবারের সদস্যরা। পরে দুপুর ২টার দিকে সিজারের জন্য পলি সাহাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনে ছেলে সন্তান জন্ম দেন পলি। এরপর মা ও বাচ্চা দুজনই সুস্থ আছে বলে জানায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। কিন্তু হঠাৎ মঙ্গলবার (১৯ মার্চ) ভোর থেকে পলি সাহার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

পরে আবার অস্ত্রোপচার করে তার জরায়ু কেটে ফেলা হয়। অপারেশন শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পলি সাহার স্বামী মুন্না সাহার দাবি, অতিরিক্ত রক্তক্ষরণ এবং চিকিৎসকের অবহেলার কারণে এই মৃত্যু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

