ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা এখনো বহাল: উপদেষ্টা আসিফ

বিশেষ সংবাদ

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে এখনো আইনি জটিলতা রয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর ভাষ্য, এই জটিলতা না কাটলে সরকার কোনো সিদ্ধান্তে যেতে পারছে না।

সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা আসিফ।

তিনি বলেন, “ইশরাক হোসেনের শপথ নিয়ে আইনগত বিষয়গুলোর নিষ্পত্তি এখনো হয়নি। মেয়াদের হিসাব ও নির্বাচনী নিয়ম নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে রয়েছে, তাই এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না।”

চলমান আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, “নগরবাসীর ভোগান্তি যাতে না বাড়ে, সেটা আন্দোলনকারীদের মাথায় রাখতে হবে। আন্দোলন হোক, কিন্তু জনগণের কষ্ট যেন না হয়—এমনভাবে করতে হবে।”

তিনি আরও বলেন, “দায়িত্বশীল আচরণ করতে হবে সবাইকে। আইন মেনে, ধৈর্য ধরেই এই জটিলতার সমাধান হতে হবে।”

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়েও কথা বলেন। তিনি জানান, “সীমান্তবর্তী স্টেডিয়ামগুলোতে যেন কোনো ম্যাচ না হয় এবং খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দূতাবাসের সঙ্গে আলোচনা চলছে।”

বিসিবির পরবর্তী নির্বাচন নিয়েও উপদেষ্টা ইঙ্গিত দেন, এখানেও আইনি ও সাংগঠনিক কিছু জটিলতা রয়েছে। তাঁর ভাষায়, “এই মুহূর্তে দ্রুত সময়ে নির্বাচন সম্ভব নয়। কিন্তু আলোচনা চলছে, চেষ্টা হচ্ছে সমাধানের।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...