উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে নাঈম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী। রোববার (২৭ এপ্রিল) দুপুরে উত্তরার আজমপুর এলাকার বিএনএস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আজমপুর ঢালে দ্রুতগতিতে ছুটে আসা একটি বিআরটিসি ট্রাক নাঈমকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা নাঈমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে চালককে আটক করেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
নাঈমের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

