এশিয়া কাপ জিতেই এনসিএল টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেন তামিম

যুব এশিয়া কাপ জিতেই এনসিএল টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গত নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগের এনসিএল আসর শুরু হয়েছিলো।
সম্প্রতি ৪ দিনের এই ফরম্যাটের খেলা শেষ হয়েছে। এদিকে শুরু হতে চলেছে এনসিএল টি-টোয়েন্টি। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বোর্ড সভাপতি মো: ফারুক আহমেদ।
টুর্নামেন্ট শুরুর আগে জানা গেল এনসিএল টি-টোয়েন্টি খেলবেন তামিম। গতকালই দুবাইয়ে ভারতকে হারিয়ে তামিমের নেতৃত্বে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ।
এনসিএল টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে খেলবেন তামিম। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই তামিম দলে যোগ দেবেন বলে জানা গেছে।
এদিকে, এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে ১ম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। আগামী বধবার (১১ ডিসেম্বর) এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সালও বলা চলে। এর কারণ ডিসেম্বর মাসেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই বিপিএলের আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবির।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন?

