কক্সবাজারের টেকনাফে আইস ও বিয়ার জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩টি বস্তার ভেতর থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২৪৩ ক্যান বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১০ এপ্রিল) কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো: সুয়াইব বিকাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার (১০ এপ্রিল) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেনাফের শাহপরী দ্বীপের দক্ষিণ পাড়া ঝাউবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা ৩টি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়।
এরপর বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১২৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ১১৯ ক্যান মিয়ানমার লেজার বিয়ার পাওয়া যায়। এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কক্সবাজারের টেকনাফে আইস ও বিয়ার জব্দের বিষয়ে লে. কমান্ডার (বিএন) মো: সুয়াইব বিকাশ জানান, জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

