ছাত্র-জনতার ওপর হামলায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে যৌথবাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’।
এই অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত গাজীপুর থেকে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
এর আগে, শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলায় ১৫/২০ জন ছাত্র গুরুতর আহত হন।

এ ঘটনায় জড়িত আসামিদের ধরতে শনিবার (০৮ ফেব্রুয়ারি) ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়েগুলোতে টহল জোরদার করা হয়।
গতকাল রাত থেকে গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।
আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছেন গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) চৌধুরী যাবের সাদেক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

