ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না পুলিশ সদস্যের

ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সুবীর তালুকদার (৩৩) নামের সিলেট মহানগর পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি বি. এম আশরাফ উল্লা তাহের।
নিহত সুবীর তালুকদার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মৃত সুষেন তালুকদারের ছেলে।
জানা যায়, গতকাল বিকেলে পুুলিশ সদস্য সুবীর তালুকদার তার নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই থেকে ছুটি কাটিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগে যোগদানের উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেন। এ সময় তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়া বাজার এলাকায় পৌঁছালে সিলেটগামী মহাসড়কে অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ও তিনি বাসের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় সুবীর তালুকদারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।। পরে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

