জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্লোগান দেয়ায় প্রধান শিক্ষককে শোকজ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষর্থীদের এক সমাবেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্লোগান দেয়ার কারণে জৈন্তাপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ে না যাওয়ার জন্য বলা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে
জানা গেছে, সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে উপজেলার শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সমাবেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ও ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মহান বিজয় দিবস পালন করেন প্রধান শিক্ষক মো: ফরিদ আহমদ ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা।

এই বিষয়টি জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নজরে এলে শ্রীখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারিদ আহমদকে শোকজ করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ঘটনাটি আমি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে জানতে পেরে উপজেলার শিক্ষা অফিসারকে জানিয়েছি।পরে আজ সকালে উপজেলা শিক্ষা অফিসার তাকে শোকজ করেছেন। সেই সঙ্গে পরবর্তীতে নির্দেশনা দেয়া পর্যন্ত তাকে শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার জন্য জানানো হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

