ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সকাল ৭ টার দিকে মহাসড়ক পারাপারের সময় শেরপুর শহরের হাজীপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৫০) শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি সিগারেট কোম্পানির স্থানীয় ডিপো সেন্টারে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো: নাদির হোসেন জানান, নিহত নজরুল ইসলাম বুধবার সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে ঢাকা বগুড়া মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে পুর্ব দিকে পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) হাসিবুল ইসলাম বলেন, নিহতের পরিচয় নিশ্চিত হয়ে তার লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটির অনুসন্ধান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

