ড. ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন নুরজাহান বেগম। তার স্বজনপ্রীতির বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা । তিনি এ পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা রেখেছেন বলে দেশের মানুষের কাছে চোখে পড়েনি। তার পদত্যাগ এখন সময়ের দাবি।

বুধবার (২৩ জুলাই) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে হাসনাত বলেন, “আপনারা জানেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। উনি ড. ইউনূসের ঘনিষ্ঠজন বলেই এ দায়িত্বে। তার কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। যে বেতন তিনি নিচ্ছেন, সেটা জনগণের সঙ্গে বেইমানি। সরকারি গাড়িতে চড়ে, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে তিনি কেবল নিজের জন্যই কাজ করছেন।”

তিনি আরও বলেন, “এই স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসা বোঝেন না, স্বাস্থ্যব্যবস্থা বোঝেন না। তার একমাত্র যোগ্যতা, গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন এবং ড. ইউনূসের ঘনিষ্ঠ ছিলেন। অথচ তিনি নিজের চিকিৎসার জন্য যান সিঙ্গাপুরে। এটা কেমন দ্বিচারিতা?”

স্বাস্থ্য উপদেষ্টার রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ এবং বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেন, “তিনি যে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা তিনি নিয়েছেন, তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অনতিবিলম্বে তার পদত্যাগ করা উচিত।”

এসময় সাবেক সরকারের সময়কার দুর্নীতি ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, “হাসিনার আমলে যেসব বিমান কেনা হয়েছিল, সেগুলোর দুর্নীতির তদন্ত হওয়া উচিত। এখন একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে, আকাশ থেকে বিমান পড়ে, ভবন ধসে পড়ে। এমন বাংলাদেশ আমরা চাই না।”

তিনি বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, “আপনাদের ব্যবহৃত যন্ত্রপাতি কতটা নিরাপদ, তা বিবেচনা করা উচিত। আমরা আপনাদের নিরাপত্তা চাই।”

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে হাসনাত বলেন, “ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা শোকাহত, কিন্তু যদি আওয়ামী লীগ আবার সেই পথে ফেরে, তবে আমরা শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিহত করব।”

1 COMMENT

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) থেকে সোমবার (২৭ এপ্রিল)...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি...