দায়িত্ব ফিরে পেলেন বগুড়ার শেরপুরের পৌর মেয়র জানে আলম খোকা

বিশেষ সংবাদ

প্রায় দুই মাস পর নিজের দায়িত্ব ফিরে পেলেন বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল। দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় গত ১২ মে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর হাই কোর্টের আদেশের প্রেক্ষিতে তাদেরকে স্বপদে বহাল রাখার আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব আব্দুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ফয়জুল ইসলাম।

মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে ৪ জুলাই বেলা সাগে ১২ টায় পৌর মেয়েরর দায়িত্ব গ্রহণ করেন জানে আলম খোকা। সাথে ফিরোজ আহমেদ জুয়েলও দায়িত্ব গ্রহণ করেন। এসময় পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হক লুলু ২০২৩ সালের ১৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগে পৌর মেয়র জানে আলম খোকার বিরুদ্ধে ২১টি বিষয়ে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কথা উল্লেখ করা হয়। এরপর অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠিত হয়। তদন্তে ৮টি অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে গেল ১২ মে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়র নাজমুল আলম খোকনকে ভারপ্রাপ্ত মেয়েরর দায়িত্ব দেওয়া হয়।

এরপর জানে আলম খোকা ও ফিরোজ আহমেদ জুয়েলের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত রাখে আদালত। সেই সাথে তাদেরকে দায়িত্ব পালনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ের প্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

দায়িত্ব গ্রহণ করার পর পৌর মেয়র জানে আলম খোকা বলেন, পৌর নাগরিকগণ আমাকে বিপুল ভোট নির্বাচিত করে মেয়রের দায়িত্ব দিয়েছে। কিন্তু একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। মহামান্য হাইকোর্টের আদেশে আমি আবার ফিরে এসেছি। জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র উপেক্ষা করে কাজ করে যাব।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...