দেশের সব বিভাগে অতিভারি বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। একই সাথে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের ভারি বর্ষণের সতর্কবাণীজনিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগের কোনো কোনো জায়গায় ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের শঙ্কা রয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের ৪টি সমুদ্রবন্দরে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত জারি থাকবে।
আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, এরই মধ্যে চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। দেশের উপকূল অঞ্চলগুলোতে অতিভারি বৃষ্টির সম্ভাবনা অকেন বেশি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

