নওগাঁয় নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ ডিসেম্বর) নওগাঁ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কমিশনার নওগাঁর ছয় টি আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার মো: গোলাম মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডিআইজি মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মো: হুমায়ুন কবীর, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা। এছাড়া, নৌকা প্রতীকের ছয় টি আসনের খাদ্য মন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার, শহীদুজ্জামান সরকার বাবলু এমপি, এ্যাড নাহিদ মোর্শেদ বাবু, সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন, আনোয়ার হোসেন হেলাল এমপি, নিজাম উদ্দিন জলিল জন এমপিসহ স্বতন্ত্র অন্যান্যা প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।
নওগাঁয় নির্বাচন কমিশনারের মতবিনিময় সভায় প্রধান অতিথি রাশেদা সুলতানা বলেন, এই নির্বাচন কোনো ভাবেই কমিশনারের একার পক্ষে সম্ভব না। তাই আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। প্রার্থী ও তাদের সাথে নির্বাচন কাজে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে। এর পাশাপাশি জেলা প্রশাসন, এবং সাংবাদিক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এরপর আইন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের সাথে বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কোচিং বাণিজ্য বন্ধে নওগাঁ জেলা প্রশাসকের ১০ নির্দেশনা

শেরপুর পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

