নির্বাচনী সহিংসতায় কলেজছাত্র খুন: ছাত্রলীগ নেতা আটক

নির্বাচনী সহিংসতায় কলেজছাত্র মুরাদ হাসান ভূঁইয়া হত্যার মামলায় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (০২ জুন) দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরষিদ নির্বাচনে মুরাদ আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আটককৃত শরিফুল ইসলাম কলেজছাত্র মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। তিনি নান্দাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের মো: আবুল মুনসুরের ছেলে।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (গ১ জুন) রাতে নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া বাদী হয়ে নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, স্থানীয় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,

পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: নাদিম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিম, মো: লাবন, যুবলীগ নেতা মো: সাজিদ হাসান নিপুন, ছাত্রলীগ নেতা মো: মুরাদ, মে: মিজান, মো আমি, মো: মাজহারুলসহ ৩-৪ জন অজ্ঞাতকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নির্বাচনী সহিংসতায় কলেজছাত্র খুন, ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মজিদ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

