রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

পদ্মার এক কাতল অর্ধ লাখে বিক্রি

বিশেষ সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার বুকে ধরা পড়েছে এক দৈত্যাকৃতির কাতল। ভোরের জালে উঠে এলো ২৮ কেজির বিশাল এক কাতল, যার দাম উঠেছে ৫০ হাজার ৪০০ টাকা!

শনিবার (৩ মে) সকালে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে জামাল প্রামাণিকের জালে। পরে দৌলতদিয়ার মমিন মণ্ডলের আড়তে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

জেলে জামাল জানান, প্রতিদিনের মতোই সঙ্গীদের নিয়ে পদ্মায় জাল ফেলেছিলেন। সকালে জাল গুটিয়ে তোলার সময়ই আঁচ পান, কিছু একটা ‘বড়’ ধরা পড়েছে। তড়িঘড়ি করে মাছটি নিয়ে যান দৌলতদিয়া ঘাটের মমিন মণ্ডলের আড়তে। সেখানে উন্মুক্ত নিলামে দাম হাঁকাহাঁকি শেষে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের এই মালিক বলেন, “মাছটির ওজন ২৮ কেজি। আমি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনেছি। এখন চেষ্টা করছি বড় কোনো হোটেল বা পাইকারকে অল্প লাভে বিক্রি করতে।”

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানালেন, “পদ্মার পানির স্তর নিচে নামায় বর্তমানে বড় আকারের মাছ সহজেই ধরা পড়ছে জেলেদের জালে। ফলে তারা ভালো দামে বিক্রি করে লাভবান হচ্ছেন।”

পদ্মার স্রোতের সাথে আজ ভাগ্যও ভেসে এলো জেলে জামালের জীবনে—একটি মাছ, অর্ধ লাখ টাকার হাসি!

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...