পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির কাতল, ৪৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি শেষ পর্যন্ত ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কেনেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
এর আগে সকাল ৬টার দিকে দৌলতদিয়ার ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী পদ্মা নদীতে জেলে সুব্রত হালদারের জালে মাছটি ধরা পড়ে। ভোরে সহযোগীদের নিয়ে নদীতে জাল ফেলেন তিনি। কিছুক্ষণ পর জালে ভারী কিছু ধরা পড়ার অনুভূতি পান। জাল তুলে দেখা যায় বড় আকারের একটি কাতল মাছ।
পরে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হলে ওজন করে দেখা যায় এর ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম। এরপর উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা জানান, পদ্মার বড় কাতল মাছের বাজারে আলাদা চাহিদা রয়েছে। তাই বেশি দামে কিনেও তিনি ঢাকার এক ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি বিক্রি করেন।
তিনি আরও জানান, ঢাকার গুলশানের এক শিল্পপতির কাছে মাছটি বিক্রি করা হয়েছে এবং বিশেষ ব্যবস্থায় তা ক্রেতার ঠিকানায় পাঠানো হয়েছে।
স্থানীয় জেলেদের মতে, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকারের কাতল ধরা পড়লেও এত বড় মাছ খুব একটা দেখা যায় না। ফলে মাছটি নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় কৌতূহল তৈরি হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

