নওগাঁয়

পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে মিলল যুবকের মরদেহ

বিশেষ সংবাদ

নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় পরিত্যক্ত এক রাজনৈতিক কার্যালয়ে ভয়ংকর এক দৃশ্যের সাক্ষী হলো স্থানীয়রা। জেলা আওয়ামী লীগের সাততলা ভবনের লিফট শাফট (ফাঁকা জায়গা) থেকে উদ্ধার করা হয়েছে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ।

রোববার (০৪ মে) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার সদর উপজেলার শহীদুল মোড় এলাকার বাসিন্দা মছির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। আজ দুপুরের দিকে হঠাৎ একটি বিকট শব্দ শোনার পর তারা ভেতরে গিয়ে দেখতে পান, লিফটের ফাঁকা স্থানে রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তি পড়ে আছেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, “গত বছর ৫ আগস্ট ভবনটিতে আগুন লাগার পর থেকে এটি একেবারেই ফাঁকা পড়ে আছে। কেউ সাধারণত আসে না। আজ বিকট শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি লিফটের ফাঁকে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।”

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবনের ধাতব অংশ চুরি করতে গিয়ে সাত তলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...