পিরোজপুরে মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, সমন্বয়ক গ্রেফতার

পিরোজপুরে নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদে হামলা, ভাঙচুর, মারধর ও ৫ লাখ টাকা লুটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুরে শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল মডেল মসজিদের ভেতরে হামলা চালায়, ভাঙচুর করে এবং কর্মচারীদের মারধর করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।
আজ সকালে নির্মাণাধীন মসজিদটির সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।

এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতারের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
এদিকে, এই গ্রেফতার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

