ফরিদপুরের সালথায়

পৃথক সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ আটক ৪২

বিশেষ সংবাদ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ২টি সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের সালথায় যৌথ অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বরসহ ৪২ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে সালথা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সালথার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটতরাজের পর বাড়ি-ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৩০ জনকে গ্রেপ্তার করে।

এদিকে, শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এক বীরমুক্তিযোদ্ধাসহ অন্তত ২৫ জন গুরতর আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উপজেলার কাঠালবাড়ী গ্রামের বাসিন্দা মো: সৈয়দ আলী শেখ বাদী হয়ে থানায় ওয়াদুদ মাতব্বরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওই রাতে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে আটক করেন।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত রবিবার দিবাগত রাতে মোট ৪২ জনকে আটক করে। এর মধ্যে উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়ার ঘটনায় ৩০ জন ও মাঝারদিয়া গ্রামের ঘটনায় অপর ১২ জনকে আটক করা হয়।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমদাদ হুসাইন জানান, সালথায় পৃথক ২টি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এই ২টি ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। এই ২ মামলায় জড়িত বাকি আসামিদের ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...

শেরপুরে স্কুলছাত্রকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে মাহমুদুল হাসান (১৩) নামের এক স্কুলছাত্রকে বিবস্ত্র...