প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস প্রদানকারী চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলন এসব তথ্য নিশ্চিত করেছে মাদারীপুর জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত (২৯ মার্চ) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮টি কেন্দ্রে অবৈধভাবে ইলেকট্রিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করার কারণে ৭ শিক্ষার্থীকে আটক করা হয়।
পরে জিঙ্গাসাবাদে তাদের তথ্য মতে এই চক্রের সঙ্গে জড়িত থাকায় রাজৈর উপজেলার অসীম গাইন ও উজ্জ্বল সরকারের নাম পাওয়া যায়।

কিন্তু এখনও তাদের আটক করা যায়নি। তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত রনি বিশ্বাস নামের একজনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে তিনি প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

