প্রেমের টানে রংপুরে এসে ভারতীয় তরুণ আটক

বিশেষ সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের টানে সীমান্ত পেরিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে রংপুরে ভারতের এক তরুণকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে তাকে হেফাজতে নেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার (৫ জুলাই) রাতে রংপুর মহানগরের হারাগাছ থানাধীন সারাই উল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম সোহেল আলী (৩২)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার কলবলিতলা গ্রামের বাসিন্দা। জানা গেছে গত ৪ জুন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গীপাড়ায় তার মামাতো ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের হারাগাছ পৌরসভার সারাই উল্লাহপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৭ বছর বয়সী মোছা. সুমনা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরেই অনলাইনে প্রেমের সম্পর্ক ছিল সোহেলের। সেই সম্পর্কেই সরাসরি দেখা করতে শুক্রবার রাত সাড়ে ১১টা দিকে তিনি রংপুরে আসেন।

তবে রাতে এলাকায় অচেনা মুখ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা সোহেলকে জিজ্ঞাসাবাদ করে আটক করে রাখে। এ সময় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ক্যাম্পে নেয় এবং পরে হারাগাছ থানায় হস্তান্তর করে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। সোহেলের ভিসার শর্ত ভঙ্গ হয়েছে কি না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

অভিযোগের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

বিনিয়োগ ও বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।...

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল...

দেড় মাসের সন্তানসহ কারামুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম দেড় মাস বয়সী সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মানবিক বিবেচনায় আদালতের জামিনের...

অভিযোগের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

বিনিয়োগ ও বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। বুধবার (২২ এপ্রিল) সামাজিক...

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি...

দেড় মাসের সন্তানসহ কারামুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম দেড় মাস বয়সী সন্তানসহ কারাগার থেকে...

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. এম...

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামের একটি কলেজকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের...

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকা সরবরাহের সময় আরিফুল ইসলাম...