ফরিদপুরে প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ৩

বিশেষ সংবাদ

ফরিদপুরে প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় ওই তরুণীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। সেদিন রাতেই ঘটনাস্থল থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (০১ জুন) সকালে বাকি ২ যুবককেও গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল খালেক মোল্লার ছেলে মো: সাইফুর রহমান সুজন (২১), পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের মো: তালেব মিয়ার ছেলে মুন্না মিয়া (২১) এবং একই গ্রামের মন্নু মুন্সির ছেলে মো: তাহাসিন মুন্সী (২০)।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শিবচর এলাকার এক স্কুলছাত্রী তার প্রেমিক মো: ইউনুচ সরদারের সঙ্গে ভ্যানে করে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বর এলাকায় ঘুরতে আসে। একপর্যায়ে তারা ৮টার দিকে বাড়ি ফেরার পথে ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা বখাটেরা তাদের গতিরোধ করে। এ সময় বখাটেরা প্রেমিক ইউনুসকে ভয়ভীতি দেখিয়ে ওই প্রেমিকাকে সড়কের পাশের একটি পাটক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ভাঙ্গা থানার একটি টহল পুলিশ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রেমিক ইউনুস পুলিশের গাড়ি থামিয়ে ঘটনার বিস্তারিত জানান। তখন পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাটক্ষেত থেকে ভিকটিমকে (স্কুল ছাত্রী) উদ্ধার করে এবং চেয়ারম্যানের ছেলে মো: সাইফুর রহমান সুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গীয় আরও ২ জন পালিয়ে যায়। পরে শনিবার সকালে ওই দু‘জনকেউ গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরে প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কবির হোসেন জানান, শনিবার সকালে ওই তরুণীর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করেন। বিকালে গ্রেপ্তারকৃত ৩ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.)...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং পরে শহরে এসে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির...

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নূরনবী সরকার (২৮)। প্রায় এক দশক...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের...