ফরিদপুরে বালতির পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরে বালতির পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে পানিভর্তি বালতিতে পড়ে মেহজাবিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মেহজাবিন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী মিঠাইন গ্রামের মো: মিরাজ মোল্যার মেয়ে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, শিশু মেহজাবিনের বাবা মিরাজ মোল্যা একজন অটোভ্যান চালক। শিশুর মা মোছা: আশা বেগম উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জুট মিলে চাকরি করেন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকালে শিশু মেহজাবিনকে দাদী সুফিয়া বেগমের কাছে রেখে কাজে যান মা আশা।
সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে খাবার খাইয়ে পাশের বাড়িতে যান দাদি সুফিয়া বেগম। এ সময় খেলার ছলে সবার অগোচরে টিউবওয়েল পাড়ে পানিভর্তি বালতিতে পড়ে তার মৃত্যু হয়।
ফরিদপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শেখ সাদিক বলেন, বাড়িতে কেউ না থাকায় শিশুটি খেলার ছেলে পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে রেললাইনে দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

রানা প্লাজা থেকে বেঁচে ফিরে পদ্মায় বাসডুবিতে প্রাণ গেল নাসিমার

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

