বগুড়ায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

বগুড়ায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি ও অবরোধের সমর্থনে বগুড়ায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াত-বিএনপি। বুধবার (২২ নভেম্বর) সকাল ৮টায় শহরতলীর বনানী ২য় বাইপাস সড়কে এই মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারমপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সহিদ উন-নবী-সালাম,জয়নাল আবেদীন চাঁন, শেখ তাহা উদ্দিন নাঈন, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান,। সমাবেশে বক্তারা ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

এদিকে অবরোধের সমর্থনে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় জামায়াত। বুধবার ভোর থেকেই বগুড়া-নওগাঁ মহাসড়ক এবং ২য় বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বুধবার সকাল ৭টায় ২য় বাইপাসের সাবগ্রাম ঘুনিয়াতলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। জামাত বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান মিছিলে নেতৃত্ব দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

