বগুড়ায় চাকরিজীবী যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিশেষ সংবাদ

বগুড়ার শাজাহানপুরে সাইফুল ইসলাম (২২) নামের এক বেসরকারি চাকরিজীবী যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শকিমেক) হাসপাতালে সোমবার (০৩ জুন) রাতে তিনি মারা যান।

নিহত সাইফুল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাকখাইন গ্রামের বাসিন্দা। পেশাগত কারণে তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে ওসমান আলীর বাড়িতে ভাড়া থাকতেন। প্রায় পাঁচ বছর যাবৎ তিনি এএইচ খাঁন কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত ১ জুন রাতে পেপসি কোম্পানির কার্যালয় থেকে কাজ শেষে বাসার উদ্দেশে রওনা হন সাইফুল। পথে গন্ডগ্রাম হর্টিকালচার নার্সারির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় এক রিকশাচালক সাইফুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাত ১২টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে গত ৩ জুন একটি হত্যা মামলাদায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।“

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় অপহরণের শিকার এক ইউপি সদস্য অবশেষে মুক্তি পেয়েছেন। তবে তাকে কীভাবে ফিরে পাওয়া গেল, এ নিয়ে তৈরি হয়েছে দ্বিমত। পরিবারের দাবি,...

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে, যেখানে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।বৃহস্পতিবার...

অভিযোগের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

বিনিয়োগ ও বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।...

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় অপহরণের শিকার এক ইউপি সদস্য অবশেষে মুক্তি পেয়েছেন। তবে তাকে কীভাবে ফিরে পাওয়া গেল, এ...

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে, যেখানে ভরিতে...

অভিযোগের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

বিনিয়োগ ও বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। বুধবার (২২ এপ্রিল) সামাজিক...

সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি...

দেড় মাসের সন্তানসহ কারামুক্ত আলোচিত যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত যুব মহিলা লীগ...

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা...