বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের একজন শফিকুল ইসলাম রিংকন (২১), বাড়ি গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে। অপরজন মুশফিকুর রহমান, যিনি বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার বাসিন্দা। আরেকজনের নাম প্রাথমিকভাবে আশরাফুজ্জামান বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

