বগুড়ায় ফেন্সিডিল নিয়ে সাবেক মেম্বার সহ আটক ২

বগুড়ায় ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ শেরপুরের সাবেক ইউপি সদস্য পুটু মিয়া (৪০) ও নবাবগঞ্জের শ্রী প্রদীপ রায় (৩০) কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (১৬মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়ার মাটিডালি এলাকার মহাসড়ক থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল তাদের আটক করে।
আটককৃত পুটু মিয়া শেরপুর উপজেলার বাগড়া গ্রামের মৃত আলেফ শেখের ছেলে ও প্রদিপ রায় দিনাজপুরের নবাবগঞ্জের কুশদহ হিলিডাঙ্গা বাজারের মৃত ভূপেনচন্দ্র রায়ের ছেলে।

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ আবু সায়েম জানান, মাদকবিরোধী অভিযানকালে আটককৃতদের নিকট থেকে ২০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

