বগুড়ায় যুবলীগ সভাপতির ঘনিষ্ঠ সহযোগী হৃদয় ব্যাপারী গ্রেফতার

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারীকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৮ জুন) ভোররাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
পুলিশ জানায়, হৃদয় ব্যাপারী দীর্ঘদিন ধরে বগুড়ার রাজনৈতিক প্রভাবশালী নেতা ও জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে গড়ে উঠেছিল একটি সন্ত্রাসী গ্রুপ, যারা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, বালুর সিন্ডিকেট নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা ও সুদের কারবারসহ নানা অপরাধে জড়িত ছিল।

বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, হৃদয় ব্যাপারী দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১০টিরও বেশি মামলা চলমান রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

