বগুড়ার ধুনটে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে যখম

বগুড়ার ধুনটে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে ছাত্রদলের কর্মীরা। শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের পাকা রাস্তায় মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
আহত মো: সুমন হোসেন (২৬) ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ছাত্রলীগ কর্মী এবং চুনিয়াপাড়া গ্রামের মো: আশাদুল ইসলাম রাজার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ছাত্রলীগ কর্মী সুমন হোসেন বাড়ি ফিরছিলেন। এ সময় অপরদিক থেকে আসা মোটরসাইল সাইড দেওয়া নিয়ে ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক ও ছাত্রদলের কর্মী মো: রিমনের সাথে বাকবিতণ্ডা হয়।
এরই এক পর্যায়ে ছাত্রদল কর্মী রিমন তার পকেট থেকে ছুরি বের করে ছাত্রলীগ কর্মী সুমনের শরীরে আঘাত করে। পরে সুমনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বগুড়ার ধুনটে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতের বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সৈকত হাসান জানান, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

