বগুড়ার শেরপুরে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

বিশেষ সংবাদ

উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পুণ্য উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুর ২টায় সুসজ্জিত রথটি শেরপুর কেন্দ্রীয় শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহর প্রদক্ষিণ শুরু করে। ঢাক-ঢোল, কীর্তন ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে পরে পুরো এলাকা। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূণ্য রথে হাজারো ভক্তের উপস্থিতি ছিল চোখে পরার মতো।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের ঈশ্বর। রথের দড়িতে টান দেওয়া মানেই পুণ্য অর্জন এই বিশ্বাস ধারণ করে বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে এই রথযাত্রা।

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এটি উদযাপিত হয়। রথযাত্রার উদ্বোধনে উপস্থিত ছিলেন, শেরপুর শহর বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুমার কুন্ডু, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির সভপতি সমির কুন্ডু, সহ-সভাপতি প্রকাশ সরকার, ডা. অরুনাংশ মন্ডল, অপরেশ বসাক, বৈদ্যনাথ সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক, সৌরভ অধিকারী শুভ সহ আরও অনেকে

পাশাপাশি মেলা উপলক্ষে বসে হস্তশিল্প, কসমেটিকস, খেলনা, মিষ্টির দোকানসহ নানা সামগ্রীর পসরা।

শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুন্ডু বলেন, “ভাবগাম্ভীর্য বজায় রেখে রথযাত্রা সুন্দরভাবে শুরু হয়েছে, আশা করি সফলভাবে শেষ করতে পারবো।

ইসকন ও দত্তপাড়া মন্দির কমিটির উদ্যোগে ছোট আকারে আরও দুটি রথযাত্রা শহর প্রদক্ষিণ করে।

ছবি : সংগৃহীত।

পথে পথে নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু সবাই ভক্তিরসে উদ্বেল হয়ে জয় জগন্নাথ ধ্বনিতে মেতে ওঠেন। ঢাক-ঢোলের তালে তালে এগিয়ে চলে রথ।

রথটি দিনশেষে পৌছায় গুন্ডিচা মন্দিরে (জগন্নাথ দেবের মাসির বাড়ি), যেখানে প্রভুর জন্য চলছে বিশেষ ভোগ ও আরাধনা। ৭ দিন সেখানে অবস্থান শেষে ৫ জুলাই (শনিবার) উল্টো রথযাত্রা’র মাধ্যমে এ বছরের রথ উৎসব শেষ হবে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে শেরপুর থানার ওসি এসএম মঈনউদ্দিন জানান, “শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...