বগুড়ার শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু

বগুড়ার শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু করা হয়েছে। শেরপুরে চকখাগা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা ১২ টায় বিদ্যালয় পরিদর্শন করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
গত ২৫ জানুয়ারী সংবাদ প্রকাশের প্রেক্ষিতে শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান মঙ্গলবার সরেজমিনে গিয়ে গোপনে ও প্রকাশ্যে অভিযুক্ত প্রধান শিক্ষক, বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ ও বিদ্যালয় পরিচালনা কমিটির কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিক তদন্তে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বিদ্যালয়ের কাজের সাথে হিসাব নিকাশ ও সাক্ষিদের লিখিত বক্তব্য পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। অনিয়ম প্রমানিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী ‘বগুড়ার শেরপুরে স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাৎ করলেন প্রধান শিক্ষক’ শিরনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরে সেখানে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (¯িøপ) তহবিল থেকে ৫০ হাজার, ক্ষুদ্র মেরামত বাবদ ২ লক্ষ ও রুটিন মেরামত বাবদ ৪০ হাজার মোট ২ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু এর অধিকাংশ টাকাই খরচ না করে প্রধান শিক্ষক আকলিমা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন স্কুলের সহকারী শিক্ষকগণ। এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিলকৃত প্রায় সকল ভাউচারই ভুয়া বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দোকানের মালিকেরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

