বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : দশ ঘন্টা পর ১৮ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরার সময় ট্রলারের তলা ফেটে পানি প্রবেশ করায় ডুবন্ত ট্রলার থেকে ১৮ জেলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেয়। এতে দশ ঘণ্টা পর অপর একটি ট্রলারের জেলেরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলার রাঙ্গাবালির সোনারচর দক্ষিণ বঙ্গোপসাগরে আট বাম এলাকায় এ ঘটনাটি ঘটে। ১৮ জেলে উদ্ধার হওয়ার পর পাথরঘাটা ঘাটে এসে এ তথ্য জানিয়েছে ফিরে আসা জেলেরা।
জানা গেছে, গত (১ ফেব্রুয়ারি) পাথরঘাটার মারুফের মালিকানা এফবি আল-আমিন ট্রলারসহ মোট ১৮ জন জেলে সাগরে মাছ ধরতে করতে যায়। বঙ্গোপসাগরে কয়েকদিন মাছ ধরার পর আশানুরূপ মাছ ধরা না পাওয়ায় গত (৯ ফেব্রুয়ারি) পটুয়াখালীর রাঙ্গাবালির দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে এসে আট বামে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। এর কিছুক্ষণ পর ওই ট্রলারের জেলেরা ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে দেখে ট্রলারের তলা ফেটে পানি প্রবেশ করছে এবং ট্রলার ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ট্রলার থেকে লাফিয়ে সাগরে পরে ভাসতে থাকে তারা। প্রায় দশ ঘণ্টা পর অপর একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো: গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই ১৮ জেলেই অক্ষত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

