বাগেরহাটের মোংলার পশুর নদীতে ইটবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ১

বাগেরহাটের মোংলার পশুর নদীতে ইটবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা অন্যরা সাঁতর কেটে তীরে উঠলেও ১ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে মোংলা উপজেলার বিদ্যারবাহন এলাকার পশুর নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটেছ। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
বাগেরহাটের মোংলার পশুর নদীতে ট্রলারডুবির বিষয়ে মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার মো: আরভেজ আলী জানান, খুলনা থেকে পশুর নদী পার হয়ে মোংলায় যাচ্ছিল ইটবোঝাই ট্রলারটি।
মাঝ নদীতে হঠাৎ প্রচণ্ড ঝড়ে ওই ট্রলারটি ডুবে যায়। এরপর ট্রলারে থাক ৫ জনের মধ্যে ৪ জন সাঁতার কেটে তীরে উঠলেও ১ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের ১টি দল ওই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

মায়ের কোল থেকে ট্রেনের নিচে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা আটক

খাটের নিচ থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, সৎমা আটক

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ দুইজন নিহত , আহত ১৫

দুই সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

