বাজারে পেঁয়াজের সংকট, দাম বেড়েছে আরও এক ধাপ

রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে আরও এক ধাপ। এবার প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
বিক্রেতারা জানান, দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে। বর্তমান বাজার হিসেবে পেঁয়াজের দামও তুলনামূলক কম। তবে মানুষ দেশি পেঁয়াজ কিনতে বেশি আগ্রহী। এতে করে দেশি পেঁয়াজ ও আমদানি করা পেঁয়াজের দামের মধ্যে অনেকটা পার্থক্য তৈরি হয়েছে।
বিক্রেতারা আরও জানান, কৃষকরা নিজ এলাকায় দেশি পেঁয়াজ বিক্রি করেন। ঢাকার বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা সেই পেঁয়াজ কিনে রাজধানীর বাজারে আনেন। এই কারণে পেঁয়াজের দাম বেড়েছে।
তেজতুরী বাজারের একজন ক্রেতা জানান, গত সপ্তাহে দেশি পেঁয়াজ ১২০ টাকা দরে কিনেছি। সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজ প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে দেশের বিভিন্ন জেলার স্থানীয় বাজারে পেঁয়াজ কম পাওয়া যাচ্ছে। এই কারণে জেলা পর্যায়ে পেঁয়াজ প্রতি কেজিতে ১২ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। গতকাল মানভেদে প্রতি কেজি ১২২ টাকা থেকে ১৩২ টাকায় বিক্রি হয়েছে। গত এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ১০৭ টাকা থেকে ১১৭ টাকা দরে বিক্রি করা হয়।
রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে দেশি পেঁয়াজ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দাম ২ হাজার ৬০

টানা চার দফায় কমল সোনার দাম, ভরি কতো?

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরি কতো?

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, ১০ শলাকার প্যাকেট কতো?

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

