বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শেকৃবি শিক্ষার্থী শেরপুরের পল্লব নিহত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুকুরে ডুবে পল্লব কুন্ডু (২৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রমজানের পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। নিহত পল্লব বগুড়ার শেরপুর পৌর শহরের মাধব কুন্ডু’র ছেলে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বিকেল ৩টায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যায় শিক্ষার্থীরা।
বীজতলা তৈরি শেষে গোসল করতে গেলে পা পিছলে তলিয়ে যায় পল্লব। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবের একজন সহপাঠী জানান, ব্যবহারিক ক্লাস শেষে সকলে একসাথে পুকুরে যাই গোসল করতে। পল্লব সাতার জানতোনা তাই সিঁড়িতেই গোসল করছিলো। হঠাৎ আমরা লক্ষ্য করি পল্লব নেই। শুরুতে ভেবেছিলাম হলে ফিরে গেছে।
কিন্তু পরে দেখি তার জুতা ও ফোন পুকুর পাড়েই। তখনই আমরা বুঝে যাই যে সে পুকুরে পড়ে গেছে। এর পর আমরা খোঁজা শুরু করি। পুকুরের গভীরতা থাকায় আমরা বাঁশ দিয়ে খুঁজতে থাকি। প্রায় ৫০ মিনিট পর পুকুরের তল থেকে খুঁজে পাই
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

